নিউইয়র্ক ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি

  • আপডেটের সময় : ০১:১১:১৭ অপরাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে কোটি সমর্থকের আবেগের সঙ্গে জড়িয়ে আছেন লিওনেল মেসি। এবার তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। নীল-সাদা জার্সিতে শেষবারের মতো তাকে মাঠে দেখার অপেক্ষাও শেষ হতে যাচ্ছে।

ইতালিয়ান সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানা গেছে, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামবেন মেসি। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বেনিনের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দলে মেসিকে রেখেছেন।রোমানো তার পোস্টে এটিকে মেসির ‘লাস্ট ড্যান্স’ হিসেবে উল্লেখ করেছেন। জাতীয় দলের সমর্থকদের বিদায় জানাতেই এই ম্যাচে মেসি মাঠে নামবেন বলে জানিয়েছেন তিনি।

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের। এরপর থেকেই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলা নিয়ে চলছিল আলোচনা। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ কবে হবে, সেই অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার সমর্থকেরাও। এবার রোমানোর এই ঘোষণায় সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত মিলল।আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রতিটি ম্যাচই সমর্থকদের কাছে বিশেষ। তবে ৬ অক্টোবরের ম্যাচটি হতে যাচ্ছে ভিন্ন আবেগের। কারণ, মনুমেন্টালের গ্যালারিতে সেদিন শুধু একজন ফুটবলারকে খেলতে দেখার অপেক্ষা থাকবে না, থাকবে প্রিয় এক তারকাকে বিদায় জানানোর মুহূর্তও।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ঘণ্টায় ৪১৫টি কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড 

মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করল সৌদি আরব

১৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি

আপডেটের সময় : ০১:১১:১৭ অপরাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬