নিউইয়র্ক ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে ‘ফাটল’, ডেম্বেলের চোখে ‘বিশ্বাসঘাতকতা’

  • আপডেটের সময় : ০৩:৪১:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অর নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। সবচেয়ে বেশি ক্ষুব্ধ বর্তমান ব্যালন ডি’অর জয়ী উসমান ডেম্বেলে ও তার ঘনিষ্ঠ সতীর্থরা। গোলডট কমের প্রতিবেদন অনুযায়ী, এতে ফ্রান্সের ড্রেসিংরুমে পড়েছে বিভেদের ছাপ। 

সম্প্রতি দুই তারকার মধ্যে কথা চালাচালির কারণে ফ্রান্স দলের ভেতরের পরিবেশ ক্রমশ বিষাক্ত হয়ে উঠেছে। এমবাপ্পে দাবি করেছিলেন, তাকে সবসময় ‘নির্বাচিত একজন’ হিসেবে বিবেচনা করা হতো এবং ইনজুরির কারণে তার সতীর্থের ‘ক্যারিয়ার ভিন্ন’ ছিল।

এই মন্তব্যের পর ডেম্বেলে চুপ করে থাকেননি। ব্রেস্তের বিপক্ষে পিএসজির জয়ের পর তিনিও পাল্টা বলেন, ‘আমি কখনও নির্বাচিত একজন হিসেবে ছিলাম না। আমি পরিশ্রম করেছিলাম এবং প্যারিসের সঙ্গে চমৎকার বছর পার করার পুরস্কার পেয়েছিলাম।’

সংবাদমাধ্যম লে’কিপ-এর প্রতিবেদন অনুযায়ী, এই মন্তব্যগুলোর কারণে ডেম্বেলে আর চুপ থাকতে পারেননি। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তার অধিনায়কের বিভিন্ন বক্তব্যে বিরক্ত হলেও জনসমক্ষে নীরব থেকেছেন।

সাবেক খেলোয়াড় ও বিশ্লেষক জেরাম রোথেন ব্যাখ্যা করেছেন, এই পরিস্থিতিতে ডেম্বেলে খুবই মর্মাহত। এমবাপ্পের সর্বশেষ মন্তব্যগুলোকে সরাসরি অপমান হিসেবে মনে হয়েছে তার। বর্তমান ক্ষোভের কারণ, ডেম্বেলের মনে হয়েছে এমবাপ্পে তার আন্তর্জাতিক সতীর্থদের অবজ্ঞা করছেন।

ক্ষোভের মাত্রা নিয়ে রোথেন আরএমসি স্পোর্ট-কে বলেছেন, ‘ডেম্বেলে এটাকে খুব খারাপভাবে নিয়েছেন, এটা নিশ্চিত। কিলিয়ান এমবাপ্পের ওপর ভীষণ ক্ষুব্ধ তিনি। এটা তার কাছে একধরনের বিশ্বাসঘাতকতা। কথাগুলো খুবই কঠোর, কিন্তু এভাবেই তিনি এটাকে দেখছেন।’ এই প্রতিক্রিয়ার কারণে এমবাপ্পে পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়েছেন বলে জানিয়েছে লে’কিপ।

শুধু ডেম্বেলেই হতাশ হয়েছেন তা নয়, জাতীয় দলের কয়েকজন সতীর্থও তাদের অধিনায়কের ওপর ধৈর্য হারিয়েছেন। যে একতা একসময় দলকে এগিয়ে নিয়েছিল, তাতেই ধরেছে ফাটল। ব্যক্তিগত পুরস্কার ঘিরে সংবাদমাধ্যমের চলমান প্রচারণার কারণে খেলোয়াড়রা বিভ্রান্ত ও বিচ্ছিন্ন বোধ করছেন। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাশ্মীরে ১০০ দিনেরও বেশি সময় ধরে বন্ধ ইন্টারনেট

ভাঙনের পথে যুক্তরাজ্য

১৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে ‘ফাটল’, ডেম্বেলের চোখে ‘বিশ্বাসঘাতকতা’

আপডেটের সময় : ০৩:৪১:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬