নিউইয়র্ক ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

  • আপডেটের সময় : ০৩:৩৭:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। চোট কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই পুনরায় ইনজুরিতে পড়লেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। এতে তার এশিয়ান গেমসে খেলাও অনিশ্চিত হয়ে গেছে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে টানা দুই মাস নিবিড় পুনর্বাসন ও ফিটনেস প্রক্রিয়া শেষ করে আফগানিস্তান সিরিজেই জাতীয় দলে ফেরেন বরুণ চক্রবর্তী। সিরিজের প্রথম ম্যাচে নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি অসাধারণ বোলিং করেন। নিজের নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে একটি উইকেট তুলে নেন।

চোটের মাত্রা বিবেচনা করে ভারতীয় দল ব্যবস্থাপনা কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত দল থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবারেই তাকেই সরাসরি বেঙ্গালুরু পাঠানো হচ্ছে। সেখানে অভিজ্ঞ মেডিক্যাল টিম তার আঘাতের স্থানটি পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং পরবর্তী চিকিৎসা কার্যক্রম নির্ধারণ করবেন।

নতুন এই চোটের ফলে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে বরুণের অংশগ্রহণ সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। মেডিক্যাল টিমের চূড়ান্ত প্রতিবেদনের পরই জানা যাবে তিনি এশিয়ান গেমসের মূল স্কোয়াডে থাকতে পারবেন কি না।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাশ্মীরে ১০০ দিনেরও বেশি সময় ধরে বন্ধ ইন্টারনেট

ভাঙনের পথে যুক্তরাজ্য

১৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

আপডেটের সময় : ০৩:৩৭:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬