নিউইয়র্ক ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়লো বাংলাদেশ

  • আপডেটের সময় : ০৭:৩৩:০৩ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ৩৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় স্মরণীয় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ডারউইনে দাপট দেখিয়ে ইতিহাস গড়া জয় পেয়েছিল টাইগাররা। তবে শেষটা ভালো হয়নি। ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

ম্যাকাইতে পুরো দুই দিনও টিকতে পারেনি বাংলাদেশ। রোববার (২৩ আগস্ট) দ্বিতীয় দিনের অন্তত আড়াই ঘণ্টার মতো খেলা বাকি থাকতেই ৯৫ রানে গুটিয়ে দ্বিতীয় ইনিংস শেষ হয় সফরকারীদের।

এর আগে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ৬৪ রানের পর ৯৫, নিজেদের ইতিহাসে প্রথমবার টেস্টের দুই ইনিংসেই একশ রানের আগে অলআউট হয়েছে টাইগাররা।

২০০০ সালের ২৬শে জুন আনুষ্ঠানিকভাবে টেস্ট খেলার মর্যাদা পাওয়া বাংলাদেশ ২৬ বছরে ১৬১টি টেস্ট ম্যাচ খেলেছে। ম্যাকাই টেস্টের আগে কখনোই তারা দুই দিনে টেস্ট হারেনি। এর আগে টেস্ট ইতিহাসে দুই দিনের টেস্ট হয়েছে ২৮টি। গত অস্ট্রেলিয়ান গ্রীষ্মে অ্যাশেজ সিরিজে দুটি টেস্ট দুই দিনে শেষ হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

চাক শুমার ইতিহাসের অন্যতম খারাপ নেতা, তার সঙ্গে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়লো বাংলাদেশ

আপডেটের সময় : ০৭:৩৩:০৩ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬