নিউইয়র্ক ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এই হল আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’: ইরফান সাজ্জাদ

  • আপডেটের সময় : ০১:০৯:২৫ অপরাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৪৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিমানযাত্রায় তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। মূলত বিমানের সেবার মান ও শিডিউল নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এই তারকা।

বিমানে ভ্রমণের সময় বিড়ম্বনায় পড়ায় নিজের ফেসবুকে একটি পোস্ট করেন ইরফান সাজ্জাদ। সেখানে একটি ভিডিও যুক্ত করেছেন সাজ্জাদ। 

ওই পোস্টে ইরফান সাজ্জাদ জানান, প্লেনে ওঠার পর তিনি দেখেন ককপিটে কাজ চলছে, তখনই তিনি বুঝতে পারেন পরিস্থিতি সুবিধাজনক নয়। এরপর কোনো সদুত্তর না দিয়েই যাত্রীদের আবার প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়।

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি ফানি মিউজিক যুক্ত করে ভোগান্তির ঘটনাটি রসিয়ে প্রকাশ করেন ইরফান সাজ্জাদ। অভিনেতা লেখেন, ‘প্লেনে ওঠার পর দেখতে পেলাম ককপিটে কাজ চলছে, বুঝলাম ঘটনা খারাপ!! এরপর তারা আবার প্লেন থেকে নামিয়ে দিল! এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না!! এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস!’

বিমানটি মূলত বাংলাদেশ এয়ারলাইন্স-এর। রসিকতা করে এই অভিনেতা রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ বলেও আখ্যায়িত করেন।

তবে তার এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত ও নেটিজেনরাও নানা মত প্রকাশ করেছেন। ইরফান সাজ্জাদের মতো অনেকেই দেশের বিমান সেবার মান ও যাত্রীদের ভোগান্তি নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এই হল আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’: ইরফান সাজ্জাদ

আপডেটের সময় : ০১:০৯:২৫ অপরাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬