নিউইয়র্ক ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক পোস্টে ১ কোটি ১১ লাখ লাইক, স্যোশাল মিডিয়াও ‘মাত’ করছেন শ্রীলীলা

  • আপডেটের সময় : ০২:০৭:৩০ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা। দিনে দিনে অভিনয়ের পাশাপাশি স্যোশাল মিডিয়ায়ও মাত করছেন তিনি। আর সম্প্রতি সে প্রমাণও মিলল।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রীর প্রকাশিত একটি ভিডিও এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ লাইক পড়েছে।

একই পোস্টে মন্তব্য এসেছে প্রায় ৩৬ হাজার ৩০০টি এবং ভিডিওটি দেখা হয়েছে ২৫ কোটি ৮১ লাখ বার। ইনস্টাগ্রামভিত্তিক পরিসংখ্যান ট্র্যাকার রিল্যাক্সে এ তথ্য দেখা যাচ্ছে।

ফ্যাশন, ঐতিহ্যবাহী সাজ, ব্যক্তিজীবনের মুহূর্ত কিংবা কাজের খবর—বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। তবে ওই রিলসটির প্রতিক্রিয়া তুলনামূলকভাবে অনেক বেশি।স্যোশাল মিডিয়ায় জনপ্রিয়তার পাশাপাশি ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা।

দক্ষিণ ভারতীয় সিনেমার পর এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার।অনুরাগ বসুর সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে তাকে। ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপটার ওয়ান’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। এ ছাড়া আরও কয়েকটি সিনেমা রয়েছে তার হাতে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এক পোস্টে ১ কোটি ১১ লাখ লাইক, স্যোশাল মিডিয়াও ‘মাত’ করছেন শ্রীলীলা

আপডেটের সময় : ০২:০৭:৩০ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬