নিউইয়র্ক ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পে ছিটকে যাওয়ায় ফ্রান্সের অধিনায়ক ডেম্বেলে 

  • আপডেটের সময় : ০২:২১:৪৬ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চোটের কারণে ছিটকে গেছেন ফ্রান্সের নিয়মিত অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তাই বেলজিয়ামের বিপক্ষে আসন্ন নেশনস লিগ ম্যাচে ফ্রান্সকে নেতৃত্ব দেবেন উসমান ডেম্বেলে। ফ্রান্সের সঙ্গে আন্তর্জাতিক বিরতিতে আর কোনো ম্যাচ খেলবেন না এমবাপ্পে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তুরস্কের বিপক্ষে এমবাপ্পের গোলে ১-০ গোলে জয় পায় ফ্রান্স। জয়সূচক গোল করার সময় বাঁ হাঁটুর টেন্ডনে চোট পান এমবাপ্পে। 

ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, এমবাপ্পে বেলজিয়াম সফরে দলের সঙ্গে যাচ্ছেন না। বরং পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে তিনি মাদ্রিদে ফিরে গেছেন।

ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন আরও জানিয়েছে, বর্তমানে দলে যে কয়জন খেলোয়াড় আছেন, তাদের নিয়েই খেলে যাবে দল। বেলজিয়ামের বিপক্ষে দলের আর্মব্যান্ড পরবেন ডেম্বেলে। সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার ফ্রান্সকে নেতৃত্ব দেবেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

২৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এমবাপ্পে ছিটকে যাওয়ায় ফ্রান্সের অধিনায়ক ডেম্বেলে 

আপডেটের সময় : ০২:২১:৪৬ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬