নিউইয়র্ক ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা

  • আপডেটের সময় : ০২:১৯:৫৭ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আবারও মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। চলতি ফিফা উইন্ডোতে তিন ম্যাচ খেলবে আলবিসেস্তেরা। এর মধ্যে ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

তার আগে সমর্থকদের জন্য এসেছে সুখবর। কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। 

নিজেদের অফিসিয়াল চ্যানেলে এএফএ তাদের লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং কমপ্লেক্সে প্রেসিডেন্টের সঙ্গে কোচের একটি ছবি পোস্ট করে ঘোষণা দিয়েছে, ‘এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া ও কোচ লিওনেল স্কালোনির মধ্যে আলবিসেলেস্তে দলকে নেতৃত্ব দিতে তার চুক্তি নবায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে।’ 

বিশ্বকাপ ফাইনাল হারের পর স্কালোনি তার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। ডিসেম্বরে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কী করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। তবে কদিন আগে জানা যায়, আর্জেন্টিনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়েছেন তিনি।

যদিও এই মুহূর্তে কোনো কিছু নিশ্চিত নয়, তবে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২০২৮ সালের কোপা আমেরিকা পর্যন্ত চুক্তি নবায়ন করা হচ্ছে। আরও দুই বছর মানে ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর পথও খোলা রাখা হয়েছে। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

২৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা

আপডেটের সময় : ০২:১৯:৫৭ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬