নিউইয়র্ক ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে নিশ্চিত হলো বাংলাদেশের প্রতিপক্ষ

  • আপডেটের সময় : ০২:১৬:৪৮ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মালয়েশিয়ার মোকাবিলা করবে টাইগাররা। শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে মালয়েশিয়া।ওমানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল মালয়েশিয়া। কিন্তু টানা বৃষ্টিতে টসই করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। এতে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। এতে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে শেষ আট নিশ্চিত করে মালয়েশিয়া।

অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় হংকং। এক পয়েন্ট পাওয়া ওমানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। ‘বি’ গ্রুপে রানার্সআপ হংকং কোয়ার্টার ফাইনালে খেলবে পাকিস্তানের বিপক্ষে।

গ্রুপ ‘এ’ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপাল ও আফগানিস্তান। এই গ্রুপে নেপাল ও জাপানের খেলা ছিল। এটিও বৃষ্টিতে ভেসে গেছে। তাতে স্বাগতিক জাপান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

গ্রুপের শীর্ষ দল নেপালের কোয়ার্টার ফাইনালে খেলা পড়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। একই মঞ্চে আফগানিস্তান খেলবে ভারতের সঙ্গে। আইসিসি র‍্যাংকিংয়ের ভিত্তিতে আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

আগামী সোমবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা। বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে পাকিস্তান ও হংকং। একই দিন বেলা ১১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। বাংলাদেশের খেলা মঙ্গলবার বেলা ১১টায়। সেদিন সকাল ৬টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

২৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে নিশ্চিত হলো বাংলাদেশের প্রতিপক্ষ

আপডেটের সময় : ০২:১৬:৪৮ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬