নিউইয়র্ক ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউন্টি ক্রিকেটের আদলে হবে ‘বাংলাদেশ ফার্স্ট টুর্নামেন্ট

  • আপডেটের সময় : ১২:৪৫:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চলতি বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ‘জোড়াতালি’র টুর্নামেন্ট আয়োজন না করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

আগামী বছর গোছালোভাবে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। যে কারণে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ফার্স্ট’ নামে নতুন করে করতে যাচ্ছে বিসিবি।

এই টুর্নামেন্ট নিয়ে বিসিবি পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, ‘বাংলাদেশ ফার্স্ট যেটা হচ্ছে এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ এবং আমাদের ঘরোয়া ক্রিকেটের অনেক কিছু বদলে যাবে। খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজির মালিক যারা থাকবে তাদের সম্পৃক্ততা বাড়বে।’ 

তিনি আরও বলেন, ‘পুরো বাংলাদেশব্যাপী খেলা হবে, অনেকগুলো ভেন্যুতে খেলা হবে, অনেক কিছুরই উন্নতি হবে। দেখবেন যে আমাদের অন্যান্য জেলার খেলোয়াড়রা একটু উৎসাহিত হবে। যারা তরুণ খেলোয়াড় আছে তারও অনুপ্রাণিত হবে। আমি আশা করি এই টুর্নামেন্টটা হলে খেলোয়াড়রা যথেষ্ট উপকৃত হবে।’

টুর্নামেন্টটি কবে মাঠে গড়াবে এই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেননি নান্নু। তবে দ্রুতই এই ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ বিস্তারিত তথ্য জানাবে বলে নিশ্চিত করেছেন নান্নু।

এই টুর্নামেন্টটি হবে কাউন্টি ক্রিকেটের আদলে হবে জানিয়ে নান্নু বলেন,  ‘এটা হলে বাংলাদেশের ক্রিকেটে একটা উন্নতি হবে। কাউন্টি দলগুলো যেভাবে ওউন করে, যেভাবে চালায়, ঠিক সেই আঙ্গিকে একটা চিন্তাভাবনা করা হচ্ছে। আমার মনে হয় এখান থেকে খেলোয়াড়রা যথেষ্ট উপকৃত হবে, আঞ্চলিক অবকাঠামোগুলো উপকৃত হবে। ফ্র্যাঞ্চাইজি যারা আসবে তাদেরও দায়িত্ব অনেক বেশি থাকবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

চাক শুমার ইতিহাসের অন্যতম খারাপ নেতা, তার সঙ্গে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কাউন্টি ক্রিকেটের আদলে হবে ‘বাংলাদেশ ফার্স্ট টুর্নামেন্ট

আপডেটের সময় : ১২:৪৫:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬