নিউইয়র্ক ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা

  • আপডেটের সময় : ১১:৩২:২৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রশাসনের অনুমতি না থাকার কারণ দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অনুষ্ঠান বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকেই তাহেরীর আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। পাশাপাশি তাকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন তারা। অনুমতি না থাকায় আজ মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

এ বিষয়ে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিল আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে মাহফিল করতে দেওয়া হবে না। 

এসময় তিনি আসার চেষ্টা করলে পাল্টা কর্মসূচি দিয়ে প্রতিহত করবে হেফাজতে ইসলাম বলেও জানান মুফতি ইয়াকুব।

অপরদিকে তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, ‘যে কোনো কিছুর বিনিময়ে তাহেরী হুজুরের প্রোগ্রাম করবো।’

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্প জামাতা কুশনার

২৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা

আপডেটের সময় : ১১:৩২:২৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬