নিউইয়র্ক ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

  • আপডেটের সময় : ১২:১৪:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত সড়কের ওপর থেকে বোমাটি নিক্ষেপ করে পালিয়ে যায়। কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত কারাগারের সামনে আসে। তারা সড়কের ওপর থেকে প্রধান ফটক লক্ষ্য করে ককটেলটি ছোড়ে। বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। ঘটনার পর পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম বলেন, মোটরসাইকেলে করে তিনজন এসে সড়কের ওপর থেকে ককটেল নিক্ষেপ করেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

একইসঙ্গে কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন জেল সুপার।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। 

পাশাপাশি জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

আপডেটের সময় : ১২:১৪:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬