নিউইয়র্ক ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টানা তৃতীয় দিন আলোকস্বল্পতায় খেলা আগেভাগে শেষ

  • আপডেটের সময় : ১২:৩৯:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের টানা তৃতীয় দিন আলোকস্বল্পতায় নির্ধারিত ৯০ ওভার খেলা হলো না। শুক্রবার (৩০ অক্টোবর) খেলা হয়েছে মাত্র ৬৪.৫ ওভার। প্রথম ইনিংস শেষে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে জাকের-নাঈমের ব্যাটে লিড একশ পেরিয়েছে। এরপরই আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা।

২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম। এরপর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম। 

তবে রস্টন চেজের ঘূর্ণিতে স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারিয়ে  বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সাদমান ১৩, শান্ত ১০ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তাওহিদ হৃদয়। 

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। লিটন ৪ ও মিরাজ ৯ রান করে আউট হন। তাদের বিদায়ের পর নাঈম জাকের মিলে প্রতিরোধ গড়েন। 

শেষ পর্যন্ত পর্যন্ত ২৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। নাঈম ও জাকের দুজনেই ১৮ রানে অপরাজিত আছেন। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সরকার গড়তে আরব দলগুলোর সমর্থন লাগবে নেতানিয়াহু ও গাদির

হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণ

৩০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

টানা তৃতীয় দিন আলোকস্বল্পতায় খেলা আগেভাগে শেষ

আপডেটের সময় : ১২:৩৯:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬