নিউইয়র্ক ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে

  • আপডেটের সময় : ১২:৩৭:০৪ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে পাঁচটি হলুদ কার্ড দেখেছেন লিওনেল মেসি। নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা ইন্টার মায়ামি অধিনায়কের। তবে আপাতত তা কার্যকর হচ্ছে না। ফলে পরবর্তী ম্যাচেই দলের হয়ে মাঠে নামতে বাধা নেই মেসির। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিনসিনাটির বিপক্ষে ২-২ ড্র করা ম্যাচে হলুদ কার্ড দেখেন মেসি। ম্যাচের ঠিক ৪৪ মিনিটে প্রতিপক্ষ মিডফিল্ডার স্যামুয়েল গুইডিকে ফাউল করে বসেন মেসি। রেফারি মুহূর্তের মধ্যে হলুদ কার্ড দেখিয়ে তাকে সতর্ক করেন। 

এর আগে চলতি মৌসুমে কলোরাডো র‍্যাপিড্‌স, অরল্যান্ডো সিটি, ন্যাশভিলি এবং আটলান্টার বিপক্ষে ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন মেসি। সাধারণত পাঁচ হলুদ কার্ড হলেই এক ম্যাচের বাধ্যতামূলক নিষেধাজ্ঞা পেলেও এমএলএসের এক বিশেষ নিয়মের ফাঁক গলে বেঁচে গেছেন তিনি।

এমএলএসের এই নিয়মের নাম ‘গুড বিহেভিয়ার’ বা সুআচরণ নীতি। মূলত মাঠে ধারাবাহিক শৃঙ্খলা বজায় রাখা ফুটবলারদের পুরস্কৃত করতেই এই ব্যবস্থা। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় টানা পাঁচ বা তার বেশি ম্যাচ হলুদ কার্ড ছাড়াই খেলে ফেললে তার আগের জমে থাকা কার্ডের তালিকা থেকে একটি মাইনাস বা কেটে দেওয়া হয়।

অবশ্য এর একটি শর্তও রয়েছে। পুরো মৌসুমে একজন খেলোয়াড় সর্বোচ্চ তিনবার এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন। এই কোটা শেষ হয়ে গেলে বিরতি দিয়ে ম্যাচ খেললেও আর কোনো কার্ড মাইনাস হবে না।

মেসির ক্ষেত্রে এই ‘সুআচরণ নীতি’ ইতোমধ্যে দুবার ভূমিকা রেখেছে। অরল্যান্ডো সিটি ও ন্যাশভিলের মধ্যকার ম্যাচের মাঝে তিনি টানা ৫ ম্যাচ কার্ডমুক্ত ছিলেন। এমনকি দ্বিতীয় ও আটলান্টার বিপক্ষে পাওয়া কার্ডের ব্যবধান ছিল দীর্ঘ ১০ ম্যাচ।

এ কারণেই সিনসিনাটির বিপক্ষে কার্ড দেখার পরও মেসির অফিসিয়াল ডিসিপ্লিনারি রেকর্ডে কার্যকর হলুদ কার্ডের সংখ্যা দাঁড়ায় মোটে তিনটি। ফলে পাঁচ কার্ডের কোটা পূর্ণ না হওয়ায় আগামী রোববার নিয়মিত মৌসুমের ৩৩তম ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে মাঠে নামতে কোনো বাধা নেই ইন্টার মায়ামি অধিনায়কের।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সরকার গড়তে আরব দলগুলোর সমর্থন লাগবে নেতানিয়াহু ও গাদির

হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণ

৩০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে

আপডেটের সময় : ১২:৩৭:০৪ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬