নিউইয়র্ক ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার কাছে ৬ গোল হজম করলো বাংলাদেশ 

  • আপডেটের সময় : ১২:৩৯:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে টানা তৃতীয় হারের তেঁতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভারতের রজিৎ সিং হকি স্টেডিয়ামে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে জিমি–আমিরুলরা। 

ম্যাচের শুরুতে ২–০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম। পুরো ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেলেও এর পাঁচটি কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ।

অন্যদিকে, সুযোগ কাজে লাগিয়ে একের পর এক গোল আদায় করে নেয় মালয়েশিয়া। দলটির হয়ে সর্বোচ্চ দুটি গোল করেন আবু কামাল।

এর আগে ভারতের কাছে ১৩-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে লড়াই করেও ১-০ গোলে হারতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। আগামী ১ নভেম্বর একই মাঠে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পিটার গেরহার্ডের দল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সরকার গড়তে আরব দলগুলোর সমর্থন লাগবে নেতানিয়াহু ও গাদির

হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণ

৩০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মালয়েশিয়ার কাছে ৬ গোল হজম করলো বাংলাদেশ 

আপডেটের সময় : ১২:৩৯:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬