নিউইয়র্ক ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ইজিবাইক থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

  • আপডেটের সময় : ১২:৪০:৪১ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস করে।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসআরবি-১৫-এর কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এ তথ্য জানান।

আ ম ফারুক আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দমদমিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) সহযোগীদের নিয়ে মাদক কেনাবেচার উদ্দেশ্যে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর ব্লক-সি, সাব-ব্লক-সি১২-সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অবস্থান করছেন।

এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল গত ২০ নভেম্বর আনুমানিক ৭টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে আয়াজ ও অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজন ইজিবাইকের পেছনের যাত্রী বসার জায়গায় একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান। পরে সাক্ষীদের উপস্থিতিতে বস্তার ভেতর থেকে বিস্ফোরক ও গুলিসহ অন্য আলামত উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামতের মধ্যে ছিল সাতটি গ্রেনেড, ছয়টি এজিএল গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি, একটি খালি ম্যাগাজিন ও একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইক।

এসআরবি-১৫-এর এ কর্মকর্তা বলেন, গ্রেনেডগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় আদালতের কাছে সেগুলো ধ্বংসের আবেদন করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-৫ এর নির্দেশনায় ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখার বোমা নিষ্ক্রিয়করণ দল রামু সেনানিবাস থেকে গিয়ে শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

টেকনাফে ইজিবাইক থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

আপডেটের সময় : ১২:৪০:৪১ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬