নিউইয়র্ক ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির

  • আপডেটের সময় : ১২:২৪:১৬ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাস ঘিরে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তে যেকোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি, গুজব, নাশকতামূলক কর্মকান্ড ও অবৈধ তৎপরতা প্রতিরোধে থার্মাল ডিভাইস, নাইট ভিশন, সার্চলাইট, ফ্ল্যাগ লাইট, ডগ স্কোয়াড ও ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে চেকপোস্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী। 

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি মহল সীমান্ত এলাকায় অস্থিতিশীল ও নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টির
লক্ষ্যে বিভিন্ন ধরণের গুজব ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন কিংবা সংশ্লিষ্ট কোনো দুর্ঘটনার ঘটনা হয়নি। সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ডিসেম্বর আমাদের মহান বিজয়ের মাস। এই মাসের তাৎপর্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও উন্নত ও জোরদার করা হয়েছে। আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। থার্মাল ডিভাইস ও ডগ স্কোয়াডের পাশাপাশি ড্রোনের মাধ্যমে সীমান্ত পর্যবেক্ষণ ও নজরদারি অব্যাহত
রয়েছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলোতে নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট স্থাপন করা হয়েছে। যাতে দিন-রাত সব সময় সীমান্তের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হয়।

বিজিবির এই অধিনায়ক উল্লেখ করেন, সীমান্তের যেকোনো অনাকাঙ্খিত নাশকতামূলক পরিস্থিতি দ্রæত নিয়ন্ত্রণে আনতে স্বয়ংক্রিয় ও আধুনিক সরঞ্জামে সজ্জিত বিশেষ রিজার্ভ প্লাটুন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবি সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা রয়েছে। 

এসময় সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, টহল এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানান বিজিবির এই অধিনায়ক।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও দেশের মানুষের পাশে থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি দায়িত্ব পালন করবে।

এদিকে ডিসেম্বরকে ঘিরে সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের বিষয়ে স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান  জানিয়েছে বিজিবি।

পাশাপাশি কোনো সন্দেহজনক কর্মকান্ড বা অস্বাভাবিক পরিস্থিতি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর কথা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির

আপডেটের সময় : ১২:২৪:১৬ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬