নিউইয়র্ক ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭

  • আপডেটের সময় : ০১:৩৪:২৩ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভাগ্য বদলাতে সুদূর দক্ষিণ আফ্রিকায় গিয়ে সড়ক দুর্ঘটনার নিষ্ঠুর বলি হলেন বাংলাদেশি প্রবাসী মো. রুবেল (৩৯)। শনিবার (২৪ অক্টোবর) দেশটির নর্দার্ন কেপ প্রদেশের স্প্রিংবকে এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। একই দিন দেশটির পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিনের কাছে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাক ও মিনিবাস ট্যাক্সির সংঘর্ষে প্রাণ গেছে আরও ছয় নারীর। পৃথক এই দুই দুর্ঘটনায় আহত আরও ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় মেহেদি হাসান জানায়, শনিবার দুপুরের পর দোকানের মালামাল কিনে ফেরার পথে হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন রুবেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িতে থাকা আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে। ২০২৩ সালে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় আসেন তিনি। এখানে ফুফাতো ভাই আমির হোসেনের দোকানে কাজ করতেন।

স্থানীয় প্রবাসী নাসির উদ্দিন জানান, দোকানের মালিক দেশে যাওয়ায় রুবেল নতুন করে গাড়ি চালানো শিখেছিলেন। শনিবার দোকানের জন্য মালামাল কিনে ফেরার পথে হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন তিনি।

দেশে রুবেলের স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ মা ও ছোট ভাই রয়েছেন। ফুফাতো ভাই আমির হোসেন ছুটি শেষে দক্ষিণ আফ্রিকায় ফিরে এলে তার দেশে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হলো না। দেশে ফিরতে হবে তাকে নিথর দেহে।

অন্যদিকে, শনিবার সকালে পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিন শহরের বাইরে আর-৬১ সড়কে মিনিবাস ট্যাক্সি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় নারী নিহত হন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম ইএনসিএ ও এসএবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, মিনিবাস ট্যাক্সিটি পশ্চিম কেপের বিউফোর্ট ওয়েস্ট থেকে পূর্ব কেপের দিকে যাচ্ছিল। এতে ১৬ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর আরও দুটি গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে একটি কিয়া রিও গাড়ির একজন আরোহী আহত হন।

পূর্ব কেপ প্রদেশের পরিবহণ বিভাগের মুখপাত্র উনাথি বিনকোসে জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চালকের ক্লান্তি সম্ভাব্য কারণগুলোর একটি হতে পারে।

এ ঘটনায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে মামলা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭

আপডেটের সময় : ০১:৩৪:২৩ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬