নিউইয়র্ক ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান ও আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

  • আপডেটের সময় : ০১:৩৮:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আফগানিস্তান ও পাকিস্তানের কিছু অংশে ৫.২ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে উভয় দেশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

আফগান সংবাদমাধ্যম তোলোনিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির রাজধানী কাবুল, নানগারহার এবং এর আশেপাশের বেশ কয়েকটি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আফগানিস্তানে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ইউরোপীয়-মধ্যপ্রাচ্য ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২।

অন্যদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় গিলগিত-বালতিস্তান অঞ্চলের বেশ কিছু স্থানেও এই ভূকম্পন অনুভূত হয়।

পাকিস্তানেও তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পাকিস্তান ও আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

আপডেটের সময় : ০১:৩৮:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬