নিউইয়র্ক ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাকোপে আগুনে পুড়ে ছাই ৭ দোকান, নদী পার হতে পারেনি ফায়ার সার্ভিস

  • আপডেটের সময় : ১২:১০:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আগুনে একের পর এক দোকান পুড়ে গেলেও নদী পার হতে না পারায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। খুলনার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে বুধবার (২৫ নভেম্বর) রাতের অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়েছে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বাজারের একটি বন্ধ ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। একপর্যায়ে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান দাউ দাউ করে জ্বলতে থাকলে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন দেখে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই সাতটি দোকান পুড়ে ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মোটরসাইকেল গ্যারেজ, মুদি দোকান, চায়ের দোকান ও ওষুধের দোকান রয়েছে। এ ছাড়া আগুনে আশপাশের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দাকোপ ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে পোদ্দারগঞ্জ ফেরিঘাটে পৌঁছানোর পর নদী পারাপারের জন্য অপেক্ষা করতে হয় তাদের। এর মধ্যে চরে ফেরি আটকে যাওয়ায় ঘাটে ফেরি আসতে পারেনি। ফলে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের গাড়িগুলোর।

ফায়ার সার্ভিস খুলনার উপপরিচালক মাসুদ সরদার জানান, খবর পেয়ে দাকোপ স্টেশন থেকে দুটি গাড়ি পোদ্দারগঞ্জ ফেরিঘাটে পৌঁছায়। সেখানে ফেরির জন্য অপেক্ষা করলেও চরে ফেরি আটকে যাওয়ায় নদী পার হওয়া সম্ভব হয়নি। পরে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেয়ে গাড়িগুলো ফিরে যায়।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে সাতটি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পরবর্তী করণীয় নির্ধারণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দাকোপে আগুনে পুড়ে ছাই ৭ দোকান, নদী পার হতে পারেনি ফায়ার সার্ভিস

আপডেটের সময় : ১২:১০:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬