নিউইয়র্ক ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪

  • আপডেটের সময় : ০৩:৪৫:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর সড়কে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুমালি বেগম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- হাফিজা (১৯), লিপন (২৮), নজির মিয়া (৫৫) এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাচালক শুভ চন্দ্র।

তাদের মধ্যে হাফিজা ও নজির মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে শ্রীনাথপুর সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪

আপডেটের সময় : ০৩:৪৫:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬