নিউইয়র্ক ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেটের সময় : ০১:৩৪:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের ঘটনায় মো. মনির হোসেন (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে, তাকে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মমিনুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. মনির হোসেন বন্দরের কুড়িপাড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ রা‌য়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ১৮ জুলাই ১০ বছরের শিশুকে তাদের ভাড়াকৃত বাসায় ধর্ষণ করে ম‌নির। পরে এই ঘটনায় ভিকটিম শিশুর মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আজ আদালত রায় ঘোষণা করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেটের সময় : ০১:৩৪:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬