নিউইয়র্ক ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক সিটি হলের প্রদর্শনীতে স্থান পেল শেহানা হানিফের অভিষেকের শাড়ি

  • আপডেটের সময় : ০২:০০:১৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ও মুসলিম নারী কাউন্সিল সদস্য শেহানা হানিফের ২০২১ সালের অভিষেক অনুষ্ঠানে পরা শাড়ি এবার স্থান পেয়েছে নিউইয়র্ক সিটি হলের একটি বিশেষ প্রদর্শনীতে। দক্ষিণ এশীয় নারীদের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচয় এবং নিউইয়র্কের সামাজিক ও রাজনৈতিক জীবনে তাঁদের অবদান তুলে ধরতে আয়োজিত ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ শীর্ষক এ প্রদর্শনীতে শেহানা হানিফের শাড়ির পাশাপাশি আরও দুজন বিশিষ্ট নারীর শাড়ি স্থান পেয়েছে।

তাঁরা হলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং সিটি কাউন্সিল সদস্য শেখর কৃষ্ণানের মা বিজ্ঞানী ড. ললিতা কৃষ্ণান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহানা হানিফ তাঁর শাড়িটি নিউইয়র্ক সিটি হলের প্রদর্শনীতে স্থান পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ২০২১ সালে সিটি কাউন্সিলে নির্বাচিত হওয়ার সময় সিটি হলে এর আগে কোনো দক্ষিণ এশীয়, মুসলিম কিংবা বাংলাদেশি নারী নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেননি। পাঁচ বছর পর তাঁর অভিষেক অনুষ্ঠানে পরা সেই শাড়িই আবার সিটি হলে ফিরে এসেছে। তবে এবার তা প্রদর্শিত হচ্ছে শাড়ির সৌন্দর্য, ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব উদযাপনের অংশ হিসেবে।

শেহানা হানিফ বলেন, শাড়ি সব সময়ই আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এখন এটি নিউইয়র্কের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও চিরস্থায়ীভাবে যুক্ত হয়ে গেল। এই প্রদর্শনী আয়োজনের জন্য সিটি কাউন্সিল সদস্য শেখর কৃষ্ণান, এপিসেন্টার এনওয়াইসির এস. মিত্র কালিতা এবং নিউইয়র্ক হিস্টোরিক্যালের কিউরেটর সালোনি ভামান ও আনা ডানজিগার হালপেরিনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীটি প্রথম নিউইয়র্ক হিস্টোরিক্যালে ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ২৬ এপ্রিল পর্যন্ত চলে। পরে সিটি কাউন্সিল সদস্য শেখর কৃষ্ণান ও মেয়র জোহরান মামদানির উদ্যোগ ও সহযোগিতায় এটি সিটি হলে নিয়ে আসা হয়। প্রদর্শনীটি ২১ অক্টোবর সিটি হলে স্থাপন করা হয় এবং আগামী ১ ডিসেম্বর পর্যন্ত সেখানে চলবে।

প্রদর্শনীটির মূল লক্ষ্য নিউইয়র্কের ইতিহাস ও সংস্কৃতিতে দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর অবদান এবং বিশেষ করে নারীদের জীবনসংগ্রাম, সাফল্য ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা। শাড়িকে শুধু ঐতিহ্যবাহী পোশাক হিসেবে নয়, বরং অভিবাসন, আত্মপরিচয়, নারীর ক্ষমতায়ন এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে এ আয়োজনে।

শেহানা হানিফের শাড়িটি তাঁর রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মারক। ২০২১ সালে তাঁর নির্বাচিত হওয়া নিউইয়র্কের রাজনীতিতে বাংলাদেশি ও মুসলিম নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হয়। আয়োজকদের মতে, সিটি হলের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠানে শাড়ির প্রদর্শনী দক্ষিণ এশীয় ঐতিহ্য ও নারীদের অবদানকে নিউইয়র্কের মূলধারার ইতিহাসের অংশ হিসেবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নিউইয়র্ক সিটি হলের প্রদর্শনীতে স্থান পেল শেহানা হানিফের অভিষেকের শাড়ি

আপডেটের সময় : ০২:০০:১৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬