নিউইয়র্ক ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের কাছে হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপডেটের সময় : ০১:৩০:৩৯ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের হারের পেছনে ড্রেসিংরুমের তথ্য ফাঁসের কোনো ভূমিকা ছিল না বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ধরনের অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, যারা এমন প্রশ্ন তুলেছেন, তারা অজ্ঞতা থেকেই তা করেছেন।

রোববার (২২ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডপ্রাপ্ত ক্রীড়াবিদদের চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসুবিধা প্রদানের লক্ষ্যে ল্যাবএইড লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, ‘আমি এটার সঙ্গে আসলে মোটেও একমত নই। ড্রেসিংরুম থেকে এমন কোনো তথ্য ফাঁস হয়নি, যার কারণে বাংলাদেশ দল হেরে গেছে। যারা এ ধরনের প্রশ্ন তুলেছেন, আমি মনে করি, তারা অজ্ঞতা থেকেই প্রশ্নটি করেছেন।’

নিজে ফুটবল খেলে এই পর্যায়ে এসেছেন উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ফুটবল ১১ জনের খেলা, গোলের খেলা। মাঠে কে কেমন পারফর্ম করবে, সেটিই শেষ পর্যন্ত ফল নির্ধারণ করে।

পাকিস্তান দল বাংলাদেশের খেলার ধরন নিয়ে আগেই বিশ্লেষণ করেছিল বলে মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের কোচ ও কর্মকর্তারাও দেখেছেন। সেই ম্যাচ থেকে বাংলাদেশের খেলোয়াড়দের শক্তি ও খেলার ধরন সম্পর্কে ধারণা নিয়ে পাকিস্তান নিজেদের পরিকল্পনা সাজিয়েছে। বিশেষ করে ফারহান আলী ও হামজা চৌধুরীকে কীভাবে মার্কিং করতে হবে, তা তারা ভালোভাবেই প্রয়োগ করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পাকিস্তানের কাছে হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেটের সময় : ০১:৩০:৩৯ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬