নিউইয়র্ক ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন ৩৮ ক্রিকেটার

  • আপডেটের সময় : ০১:২৯:৪৯ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফরম্যাট অনুযায়ী আলাদা কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পুরো চুক্তিতে দেশটির ৩৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। 

শনিবার (২১ নভেম্বর) ঘোষিত এই কেন্দ্রীয় চুক্তি পিসিবির জন্য প্রথম, যেখানে ঐতিহ্যবাহী এ, বি, সি ও ডি- এই চার গ্রেডের শ্রেণিবিন্যাস পদ্ধতি থেকে সরে এসে পাঁচটি স্বতন্ত্র বিভাগভিত্তিক নতুন কাঠামো চালু করা হয়েছে। খেলোয়াড়দের নির্দিষ্ট ফরম্যাটের ভিত্তিতে এই নতুন চুক্তি দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রকাশিত তালিকা অনুযায়ী, পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার সালমান আলী আগা রয়েছেন সর্বোচ্চ স্তরের ট্র্যাক এবি- টেস্ট ও ওয়ানডে বিভাগে। এই বিভাগে আছেন শুধু এই দুই ক্রিকেটার।

অন্যদিকে, ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক- দুই ফরম্যাটের জন্য নির্ধারিত ট্র্যাক বিসি’তে জায়গা পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ ও হারিস রউফ।

শুধু টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত ট্র্যাক এ-তে আছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। আর টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের জন্য নির্ধারিত ট্র্যাক সিতে রয়েছেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।

এ ছাড়া ১৯ জন উদীয়মান ক্রিকেটারকে নিয়ে ডেভেলপমেন্ট বিভাগ চালু করেছে পিসিবি। এই বিভাগে রয়েছেন সুফিয়ান মুকিম, মুহাম্মদ গাজী ঘোরি ও রাজাউল্লাহসহ অন্যরা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন ৩৮ ক্রিকেটার

আপডেটের সময় : ০১:২৯:৪৯ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬