নিউইয়র্ক ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে সব ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানালো যুক্তরাষ্ট্র

  • আপডেটের সময় : ১১:৫৫:৫৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশে গ্রামীণ ব্যাংক ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই। আমরা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারকে সমর্থন করি।’

এক প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ দেওয়ার বিষয়টি উল্লেখ করে এসব হামলার বিষয়ে ওয়াশিংটনের অবস্থান জানতে চেয়েছিল সংবাদমাধ্যমটি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে জানতে চাওয়ার সময় পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ৫০টিরও বেশি শাখায় অগ্নিসংযোগ করা হয়েছিল। এ ছাড়া চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জবাব আসার আগেই অগ্নিসংযোগ ও ভাঙচুরের শিকার গ্রামীণ ব্যাংকের শাখার সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর গ্রামীণ ব্যাংক বা অধ্যাপক ইউনূসের বাড়িতে হামলার বিষয়টি আলাদাভাবে উল্লেখ করেনি। একই সঙ্গে এসব সহিংসতার জন্য দায়ীদেরও চিহ্নিত করেনি।

দরিদ্র নারীদের প্রধান লক্ষ্য করে ক্ষুদ্রঋণ কার্যক্রম ও আর্থিক সেবা প্রদানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে গ্রামীণ ব্যাংক। ক্ষুদ্রঋণ কার্যক্রমের পথিকৃৎ এ প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। এ বছর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নোবেল শান্তি পুরস্কার অর্জনেরও ২০ বছর পূর্ণ হয়েছে।

সূত্র: ডেইলি ওয়াদা

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশে সব ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানালো যুক্তরাষ্ট্র

আপডেটের সময় : ১১:৫৫:৫৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬