নিউইয়র্ক ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

  • আপডেটের সময় : ০২:০০:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক আর নেই। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে নিজেই ভক্তদের জানান তিনি। স্ট্যাটাসে শুধু লিখেছেন,আমার আব্বা আর নেই।

এই আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ কী, জানাজা ও দাফন কোথায় কখন হবে, সেসব বিষয়ে পরিবার এখনো কিছু জানায়নি।

সাম্প্রতিক সময়ে নতুন গান নিয়ে বেশ ব্যস্ত ছিলেন সালমা। ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ নামের দ্বৈত গানটি সম্প্রতি প্রকাশ পেয়েছে। গ্রামবাংলার ঐতিহ্য আর ভালোবাসার গল্প নিয়ে তৈরি গানটির ভিডিও দর্শকদের বেশ পছন্দ হয়েছে।

দীর্ঘদিন পর গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ নামের একটি লালনগীতিও রেকর্ড করেছেন তিনি। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।

এছাড়া রোহান রাজের জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এর নতুন আয়োজনেও কণ্ঠ দিয়েছেন সালমা। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে গাওয়া এই গানটির শুটিং শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গানটি প্রকাশের কথা ছিল।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

আপডেটের সময় : ০২:০০:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬