নিউইয়র্ক ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল-ঢাকা রুটের ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ বন্ধ ঘোষণা

  • আপডেটের সময় : ১২:১৫:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নিরাপত্তার কারণ দেখিয়ে বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। একই কারণে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত যাত্রাও বাতিল করা হয়েছে। তবে বিকল্প পথে চলবে জাহানাবাদ এক্সপ্রেস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার পারভীনা খাতুন।

তিনি জানান, এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট মতামত বা তথ্য না পাওয়ায় এবং রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার ৮২৮/৮২৭ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস এবং ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেসের নির্ধারিত চলাচল বাতিল করা হয়েছে।

যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বেনাপোল-যশোর-ঢাকা রুটে রূপসী বাংলা এবং খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকল্প হিসেবে ২০০০৩/২০০০৪ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে চলাচল করবে। ঢাকা থেকে ট্রেনটি বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। অন্যদিকে খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

বিকল্প ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর ও দর্শনায় যাত্রাবিরতি করবে। এছাড়া চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গায় হল্ট করবে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের আরেক স্টেশন মাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকেই বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ রয়েছে। ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার কার্যক্রম চালু রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বেনাপোল-ঢাকা রুটের ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ বন্ধ ঘোষণা

আপডেটের সময় : ১২:১৫:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬