নিউইয়র্ক ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মা হারালেন চিত্রনায়িকা পপি

  • আপডেটের সময় : ১২:০৪:০৯ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

অভিনেতা ও শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান পপির মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে পপির মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়ার প্রস্তুতি চলছিল। হাসপাতালে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকায় ফজরের নামাজের পর মরিয়ম বেগমের জানাজা হয়েছে। এরপর তার মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। গুলশানের নিকেতনের বাসায় গত ১৪ অক্টোবর তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তারপর ওই রাতেই তাকে মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

ব্রাজিলের পাসপোর্ট বাতিলের পর যুক্তরাষ্ট্রে পৌঁছালেন ফ্লাভিও বলসোনারো

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মা হারালেন চিত্রনায়িকা পপি

আপডেটের সময় : ১২:০৪:০৯ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬