নিউইয়র্ক ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

  • আপডেটের সময় : ০২:৪০:২৮ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী দলের জনবান্ধব নোটিশকে সরকার মূল্যায়ন করছে না। সংসদে বিরোধী দলের নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে নামতে বাধ্য হয়েছে বিরোধী দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির এ সময় দাবি করেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন করে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ ছিল। কিন্তু সরকার সেই পথে না যাওয়ায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, তেলের দাম বাড়িয়ে আশপাশের দেশের তেলের দামের সাথে তুলনা দিচ্ছে সরকার। কিন্তু বাংলাদেশের অর্থনীতি তো আশপাশের দেশের মতো বড় নয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

আপডেটের সময় : ০২:৪০:২৮ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬