নিউইয়র্ক ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ৪৮ বস্তা সার জব্দ

  • আপডেটের সময় : ০৭:৪৯:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনার চরাঞ্চলের নাটুয়ারপাড়া এলাকায় ৪৮ বস্তা ডিএপি সার অবৈধভাবে পরিবহনের সময় স্থানীয় লোকজন আটক করে। এছাড়াও বেআইনিভাবে সার পরিবহনকারী তিন ভ্যানচালকের প্রত্যেককে ২০০৬ সালের সার ব্যবস্থা আইনে তিন হাজার করে মোট নয় হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাটুয়ারপাড়া চরে এই অভিযান পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত ভ্যানচালকেরা হলেন উপজেলার নাটুয়ারপাড়ার মৃত জোহর আলীর পুত্র হাবিবুর রহমান, উত্তর পানাগাড়ি গ্রামের জেল হোসেনের পুত্র নেছারুদ্দিন এবং বিলসুন্দর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মিলন রানা।

অভিযানে অংশ নেওয়া কাজীপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান, বস্তা ভ্যানে বোঝাই করে তারা তেকানি বাজারের দিকে নিয়ে যাচ্ছিলো। এসময় স্থানীয় লোকজন তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ তাদের হেফাজতে নেয়।

কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন জানান, জব্দকৃত সার ন্যায্যমূল্যে কৃষকের মাঝে বিক্রি করে ৫০ হাজার চারশ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘যারাই সারের অবৈধ মজুদ গড়ে তুলবে এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করবে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সিরাজগঞ্জে ৪৮ বস্তা সার জব্দ

আপডেটের সময় : ০৭:৪৯:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬