নিউইয়র্ক ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৯ বছর বয়সে অনার্স পাশ করলেন সেই বেলায়েত শেখ

  • আপডেটের সময় : ০৯:৪২:৩০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বয়স যে শিক্ষার পথে কোনো অন্তরায় নয় তা আবারও প্রমাণ করলেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা চৌরাস্তার বেলায়েত শেখ। ৫৯ বছর বয়সে যোগাযোগ সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে অনার্স পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে দীর্ঘ বিরতির পর শিক্ষাজীবনে ফিরে আসেন বেলায়েত শেখ। ২০১৭ সালে ৫০ বছর বয়সে ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হয়ে নতুন করে লেখাপড়া শুরু করেন। এরপর ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পাশ করেন।

পরে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীর নগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন বেলায়েত শেখ । ২০২২ সালে তিনি স্টেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতা যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হন।

অনার্স পাশের অনুভূতি প্রকাশ করে বেলায়েত শেখ বলেন, ‘শিক্ষার কোনো বয়স নেই। জীবনে যত বাধাই আসুক না কেন, ইচ্ছাশক্তি পরিশ্রম ও মহান আল্লাহ পাকের রহমত থাকলে স্বপ্ন পূরণ করা সম্ভব। যারা বয়সের কারণে পড়াশোনা থেকে দূরে আছেন, তাদের প্রতি আমার আহ্বান – সুযোগ পেলেই আবার পড়াশোনায় ফিরে আসুন।’ তার এই সাফল্যে পরিবার, সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অর্জনকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে ।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

৫৯ বছর বয়সে অনার্স পাশ করলেন সেই বেলায়েত শেখ

আপডেটের সময় : ০৯:৪২:৩০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬