নিউইয়র্ক ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ৪০ বছর বয়সী ক্রেমার

  • আপডেটের সময় : ০২:২৬:৫০ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। এই ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন ৪০ বছর বয়সী জিম্বাবুইয়ান লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ফিরলেন তিনি।

৪০ বছরে পা দেওয়া লেগ স্পিনার ক্রেমার ২০১৮ সালের পর এই প্রথম জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে খেলতে নেমেছেন। ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার পর জিম্বাবুয়ে দলের চতুর্থ চল্লিশোর্ধ ক্রিকেটার হিসেবে একাদশে অন্তর্ভুক্ত হলেন তিনি।

চোটের কারণে বাদ পড়া ওয়েলিংটন মাসাকাদজা ও বিশ্রামে থাকা নিউম্যান নিয়ামহুরির জায়গায় একাদশে এসেছেন আর্নেস্ট মাসুকু ও গ্রায়েম ক্রেমার।

টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ তাই জিম্বাবুয়ের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, ইনোসেন্ট কায়া, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলে ম্যাধভেরে, ব্র্যাড ইভান্স, গ্রায়েম ক্রেমার, আর্নেস্ট মাসুকু ও ব্লেসিং মুজারবানি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

মায়ের রক্তাক্ত-নিথর দেহ আঁকড়ে ধরে কাঁদছিল দেড় বছরের শিশু

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ৪০ বছর বয়সী ক্রেমার

আপডেটের সময় : ০২:২৬:৫০ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬