নিউইয়র্ক ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে প্রবীণ ভারতীয়দের সঙ্গে রাখীবন্ধনে অংশ নিলেন মেয়র মামদানি

  • আপডেটের সময় : ০২:০০:৩৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশীয় প্রবীণদের সংগঠন ‘ইন্ডিয়া হোম’-এ ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে রাখীবন্ধন উৎসব উদযাপন করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

শুক্রবার (২৮ আগস্ট) ভারতীয় পোশাকে সজ্জিত এক প্রবীণ নারী তার কব্জিতে রাখি পরিয়ে দেন। সামাজিক মাধ্যম এক্স-এ এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে মামদানি বলেন, এই পবিত্র সুতোটি একে অপরকে রক্ষা, সমর্থন এবং পাশে থাকার ভালোবাসার প্রতীক

অনুষ্ঠানে প্রবীণদের সাথে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি এই উৎসবের মূল চেতনাকে নিউইয়র্ক শহরের সামগ্রিক নিরাপত্তার সাথে যুক্ত করেন মেয়র মামদানি। তিনি বলেন, একে অপরের পাশে দাঁড়ানোর এই চেতনাই একটি নিরাপদ ও সাশ্রয়ী নিউইয়র্ক গড়ে তুলতে সবাইকে অনুপ্রাণিত করবে।

এদিকে সম্প্রতি ম্যানহাটনে আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি অনুষ্ঠান আয়োজন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র মামদানি জানান, তিনি এই অনুষ্ঠানটি সমর্থন করেন না। তবে কোনো ব্যক্তিগত অনুষ্ঠান বাতিল বা বন্ধ করার আইনি এখতিয়ার নগর কর্তৃপক্ষের নেই বলেও তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি ভারতের ঐতিহ্যবাহী ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ টেনে বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের বিপরীতে আরএসএস-এর মতো বর্জনমূলক ও বিভাজনকারী মতাদর্শের উত্থান সত্যিই উদ্বেগের বিষয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’

ক্যাফের ‘বিশেষ কেবিনে’ অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া

০১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নিউইয়র্কে প্রবীণ ভারতীয়দের সঙ্গে রাখীবন্ধনে অংশ নিলেন মেয়র মামদানি

আপডেটের সময় : ০২:০০:৩৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬