নিউইয়র্ক ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট থেকে অবসরের ইঙ্গিত দিয়ে বড় স্বপ্নের কথা জানালেন স্মিথ

  • আপডেটের সময় : ০৩:৩৫:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আগামী ছয় মাসে টেস্ট ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সফরের পর নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে ১৫০তম বর্ষপূর্তি টেস্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। আর এই ব্যস্ততা শেষেই টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন স্টিভেন স্মিথ। এমনকি আগামী বছরের বহুল প্রতীক্ষিত অ্যাশেজে তাকে দেখা যাবে কি না, সেটিও নিশ্চিত করে বলতে পারছেন না তিনি।

‘টেলিগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে স্মিথ বলেন, ‘আমি সেখানে (আগামী অ্যাশেজে) থাকব কি না, তা নিয়ে নিজেই নিশ্চিত নই। এখন সিরিজ ধরে সিরিজ ধরে ভাবছি, আর বেশ কিছুদিন ধরে এভাবেই চলছে। ওই সময়টা এখনো আমার জন্য অনেক দূরে। ইংল্যান্ডে সিরিজ জেতার স্বাদ পেলে তা ভালোই লাগবে। তবে এটা সত্যি বাস্তবে হয় কি না, তা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে।’

টেস্টে স্মিথের ক্যারিয়ার এরই মধ্যে জায়গা করে নিয়েছে ইতিহাসে। ১২৫ টেস্টে ৫৪ গড়ে তার রানসংখ্যা, শতক ৩৭টি। দীর্ঘ এই পথচলায় নিজের অর্জন নিয়ে সন্তুষ্টিও আছে তার। 

তবে স্মিথ নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন। ২০২৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে খেলতে চান তিনি। টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার লম্বা করার ইচ্ছা। এজন্যই সম্ভবত টেস্ট ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন স্মিথ। 

অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার বলেন, ‘এই মুহূর্তে সম্ভবত অলিম্পিকে খেলতে পারা আমার লক্ষ্য। আমার এখনও মনে হয়, আরও কিছুদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারব। খেলা শেষ করার পর আমি কী করব? আমি জানি না। আশা করি খেলার জন্য আরও কিছু সময় পাব।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ঘণ্টায় ৪১৫টি কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড 

মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করল সৌদি আরব

১৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

টেস্ট থেকে অবসরের ইঙ্গিত দিয়ে বড় স্বপ্নের কথা জানালেন স্মিথ

আপডেটের সময় : ০৩:৩৫:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬