নিউইয়র্ক ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

  • আপডেটের সময় : ০৮:০৬:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলো ইংল্যান্ড। র‌্যাংকিং তালিকায় ইংল্যান্ড ও ভারতের সমান ২৬৮ করে রেটিং আছে। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে টি-টোয়েন্টির সেরা দল এখন ইংল্যান্ড। 

ঘরের মাঠে ভারতকে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে ইংল্যান্ড। শনিবার (১১ জুলাই) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ভারতকে ৫৬ রানে হারায় ইংলিশরা। বৃষ্টিতে সিরিজের প্রথম ম্যাচ পণ্ড হয়। এরপর বাকী তিন ম্যাচ- ৪ ও ৯ উইকেটে এবং ১২৫ রানে জিতে নেয় ইংল্যান্ড। 

ইংল্যান্ডের আগে আয়ারল্যান্ড সফরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। আইরিশদের কাছে দুই ম্যাচ ও ইংলিশদের কাছে চার ম্যাচ হেরে দীর্ঘ ১,৬০৫ দিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ স্থান হারাল টিম ইন্ডিয়া। 

র‌্যাংকিংয়ের তৃতীয় থেকে সপ্তম স্থানে আছে যথাক্রমে- অস্ট্রেলিয়া (২৬০ রেটিং), নিউজিল্যান্ড (২৪৭ রেটিং), দক্ষিণ আফ্রিকা (২৪৪ রেটিং), পাকিস্তান (২৪০ রেটিং) ও ওয়েস্ট ইন্ডিজ (২৩৪ রেটিং)। 

২২৪ রেটিং নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে বাংলাদেশ। আর নবম ও দশম স্থানে আছে শ্রীলঙ্কা (২২১ রেটিং) এবং আফগানিস্তান (২২০ রেটিং)। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৪৯০

১৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

আপডেটের সময় : ০৮:০৬:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬