নিউইয়র্ক ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শচীনকে পেছনে ফেলে রুটের নতুন ইতিহাস

  • আপডেটের সময় : ০৩:০৮:২৬ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ব্যাট হাতে জো রুট ক্রিজে নামা মানেই যেন ক্রিকেট পরিসংখ্যানের পাতায় নতুন কোনো শিহরণ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও তার ব্যতিক্রম হলো না। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার।

এই মাইলফলক ছুঁতে ৫২১ ইনিংস নিয়েছেন রুট, যা তাকে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ব্যাটারে পরিণত করেছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি স্পোর্টসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

জানা যায়, স্বপ্নের মাইলফলক ছোঁয়া থেকে ঠিক তিন রান দূরে দাঁড়িয়ে ব্যাট করছিলেন তিনি; এরপর চোখের পলকে কবজির জাদুকরী এক ‘রিস্ট ফ্লিক’ বাউন্ডারিতে বলকে পাঠালেন সীমানার ওপারে। সেই এক চারে ভর করেই রেকর্ড বইয়ের পাতা নতুন করে লেখার বার্তা দিলেন ইংল্যান্ডের এই আধুনিক ক্রিকেট আইকন।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২৩ হাজার রানের এভারেস্ট চূড়ায় পৌঁছাতে রুট সময় নিয়েছেন ৫২১টি ইনিংস। এর মাধ্যমেই তিনি টপকে গিয়েছেন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারকে, যিনি ৫২২টি ইনিংসে স্পর্শ করেছিলেন এই রেকর্ড। ফলে দ্রুততম ২৩ হাজার রানের তালিকায় রুট এখন বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় ব্যাটার। ইতিহাস গড়ার এই দৌড়ে রুটের ওপরে অবস্থান করছেন কেবল ভারতীয় তারকা বিরাট কোহলি; যিনি রেকর্ডটি গড়েছিলেন মাত্র ৪৯০টি ইনিংসে।

এদিন মাইলফলক থেকে মাত্র তিন রান দূরে ছিলেন রুট। ইনিংসের শুরুতেই দারুণ এক রিস্ট ফ্লিকে বল সীমানাছাড়া করে কাঙ্ক্ষিত ২৩ হাজারে পৌঁছে যান ৩৫ বছর বয়সী এই ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার বা তার বেশি রান করা ব্যাটার এখন মাত্র আটজন। রুটের আগে এই তালিকায় ছিলেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস। রুটই প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে এই অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছেন।

টেস্ট ক্রিকেটে অবশ্য রুটের রেকর্ড ভাঙার গল্প আরও আগেই শুরু হয়েছে। সম্প্রতি টেস্টে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড নিজের করে নিয়ে শচীনকে ছাড়িয়ে গেছেন তিনি। সবার চোখ এখন টেস্টে শচীনের সর্বকালের সর্বোচ্চ রান এবং ম্যাচের রেকর্ড রুট ভাঙতে পারবেন কি না সেদিকে।

সম্প্রতি লাল বলের ক্রিকেটে শচীনের সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড ইতোমধ্যে নিজের দখলে নিয়েছেন রুট। বর্তমানে টেস্টে ১৪,২৭৮ রান তুলে নেওয়া ইংলিশ এই ব্যাটার শচীনের (১৫,৯২১) চেয়ে পিছিয়ে আছেন ১,৬৪৩ রানে। আগামী ডিসেম্বরে জীবনের ৩৬টি বসন্ত পার করতে যাওয়া রুটের ব্যাটে কিন্তু ক্লান্তির কোনো ছাপ নেই। শচীনের খেলা সর্বাধিক ২০০টি টেস্ট ম্যাচের ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করতেও তাঁর প্রয়োজন আর মাত্র ৩১টি ম্যাচ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

ধরা পড়া মার্কিন ডুবো ড্রোনের প্রযুক্তি নকল করবে ইরান

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শচীনকে পেছনে ফেলে রুটের নতুন ইতিহাস

আপডেটের সময় : ০৩:০৮:২৬ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬