নিউইয়র্ক ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের পর রাফিনিয়া পাচ্ছেন ব্রাজিলের আইকনিক ‘১০ নম্বর’ জার্সি

  • আপডেটের সময় : ০১:১৪:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নেইমার অধ্যায়ের অবসান ঘটিয়ে ব্রাজিলের আইকনিক ‘১০ নম্বর’ জার্সিতে শুরু হচ্ছে নতুন এক যুগ। সেলেসাওদের এই ঐতিহাসিক জার্সির নতুন উত্তরাধিকারী হয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। নতুন বিশ্বকাপ চক্রের প্রথম আন্তর্জাতিক সূচিতেই তার কাঁধে উঠছে এই গুরুদায়িত্ব। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) স্কোয়াডের জার্সি নম্বর প্রকাশ করার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আসে।

রাফিনিয়ার নামের পাশে রাখা হয়েছে ১০ নম্বর জার্সি। খবরটি প্রথম প্রকাশ করেছে ইএসপিএন। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরেছিলেন নেইমার। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও এই জার্সি ছিল তার গায়ে। নতুন চক্রে সেই জার্সিই এখন উঠছে রাফিনিয়ার গায়ে।

তবে ব্রাজিলের ১০ নম্বর জার্সির সঙ্গে রাফিনিয়ার পরিচয় নতুন নয়। নেইমারের অনুপস্থিতিতে ২০২৪ সালে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি পরেছিলেন তিনি। যদিও জাতীয় দলের হয়ে বেশিরভাগ সময় ১১ নম্বর জার্সিতেই খেলেছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

রাফিনিয়া ১০ নম্বর পাওয়ায় তার পুরোনো ১১ নম্বর জার্সি পেয়েছেন এস্তেভাও। অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়র আগের মতোই ৭ নম্বর জার্সি পরবেন। ৯ নম্বর জার্সি দেওয়া হয়েছে এনদ্রিককে।

নেইমারের উত্তরসূরি হিসেবে ১০ নম্বর জার্সি পাওয়ায় রাফিনিয়ার সামনে এখন বড় দায়িত্ব। আইকনিক এই জার্সি পরে ব্রাজিলের নতুন যুগে নিজের অবস্থান আরও শক্ত করার চ্যালেঞ্জ থাকছে তার সামনে।

বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে নতুন চক্র শুরু করবে ব্রাজিল। দুই দলের দ্বিতীয় ম্যাচটি হবে ২৯ সেপ্টেম্বর। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

জাতিসংঘে ভাষণ দিয়েই তড়িঘড়ি করে নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

২৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নেইমারের পর রাফিনিয়া পাচ্ছেন ব্রাজিলের আইকনিক ‘১০ নম্বর’ জার্সি

আপডেটের সময় : ০১:১৪:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬