ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার ইসরায়েলের লাগাতার মানবতাবিরোধী অপরাধের জন্য ক্রীড়াঙ্গনেও ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়। সম্প্রতি একই সূত্র ধরে আয়ারল্যান্ডের সঙ্গে দেশটির টানাপোড়েনও শুরু হয়েছে। এরই মাঝে উয়েফা নেশন্স লিগের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিতর্কিত উদযাপন করেন ইসরায়েলি ফুটবলার সায়েদ আবু ফারখি। গোল উদযাপনের সময় তিনি গুলি করার ভঙ্গি করলে তাকে সরাসরি লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।
ম্যাচের ৫৫ মিনিটে গোল করে ইসরায়েলকে সমতায় ফেরান ফারখি। এরপরই তিনি ওই ভঙ্গিতে উদযাপন করেন। তবে উদযাপনের পরপরই মাঠ ছাড়তে হয় তাকে, ফলে ১০ জনের দলে পরিণত হয় ইসরায়েল।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিও তারা ৩-১ গোলে হেরেছে। এর আগে ৪৩ মিনিটে পেনাল্টিতে পাওয়া গোলে রোমানো স্মিড অস্ট্রিয়াকে এগিয়ে দেন।
৫৫ মিনিটে গোল করে ফারখি ইসরায়েলকে সমতায় ফেরান। এরপর সতীর্থদের সঙ্গে হাত মেলানোর পর দৌড়ে গিয়ে কর্নার ফ্ল্যাগ তুলে এক পা মাটিতে বিছিয়ে গুলি করার ভঙ্গিতে উদযাপন করেন তিনি। একটু পর রেফারির মনোভাব বুঝতে পেরে অবিশ্বাসের সঙ্গে প্রতিবাদ জানাতে থাকেন তিনি। তাতে অবশ্য লাভ হয়নি, রেফারি ফারখিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর পর লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন।
ওই ঘটনার চার মিনিট আগে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন ইসরায়েলের এই ফরোয়ার্ড। ২০ বছর বয়সী এই ফুটবলারকে অবশ্য আগেও এমন উদযাপন করতে দেখা গিয়েছিল। তখন তিনি দেশীয় ক্লাব ম্যাকাবি তেল আবিবের হয়ে খেলতেন।


























