নিউইয়র্ক ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র দুই ঘণ্টায় শেষ মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট

  • আপডেটের সময় : ০১:২৫:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আগামী ৬ অক্টোবর হতে চলছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের স্মরণীয় একটি দিন। কেননা, সেদিন আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। প্রিয় তারকার বিদায়ী ম্যাচ নিয়ে অধীর আগ্রহে বসে ছিল ভক্তরা। তাই সেই ম্যাচের টিকিট নিয়ে হয়েছে কাড়াকাড়ি!

বেনিনের বিপক্ষে বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলবে। শেষবারের জন্য মাঠে নামবেন গত ৩১ আগস্ট আন্তর্জাতিক অবসর নেওয়া মেসি। এই ম্যাচের জন্য ৯০ হাজার থেকে প্রায় পাঁচ লাখ পেসোর টিকিট নির্ধারণ করা হয়েছে। দাম আকাশচুম্বী হলেও টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে।

টিএনটি স্পোর্টস আর্জেন্টিনা-র প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মেসির বিদায়ী ম্যাচের ৮৫ হাজার ১৮টি টিকিট ছাড়া হয়। শেষবার স্টেডিয়ামে বসে মেসিকে বিদায় জানানোর সুযোগ হাতছাড়া করতে চাননি কেউ। দুই ঘণ্টাও লাগেনি টিকিট বিক্রি শেষ হতে।

আর্জেন্টিনায় স্থানীয় সময় রাত ৮টায় হবে ম্যাচটি। এই দিনে মেসি বিশেষ আর্জেন্টিনা জার্সি পরে মাঠে নামবেন। সেখানে তার নাম থাকবে সোনালি অক্ষরে। সেই আইকনিক ১০ নম্বর জার্সি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে লেখা হয়েছে, ‘শেষ একটি ম্যাচ। সারাজীবনের জন্য একটি জার্সি।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

জাতিসংঘে ভাষণ দিয়েই তড়িঘড়ি করে নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

২৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মাত্র দুই ঘণ্টায় শেষ মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট

আপডেটের সময় : ০১:২৫:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬