নিউইয়র্ক ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

  • আপডেটের সময় : ০২:১৫:২৫ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আগামী ৬ অক্টোবর হতে চলছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের স্মরণীয় একটি দিন। কেননা, সেদিন আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এই ম্যাচে আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া থাকা বিশেষ স্মারক জার্সি গায়ে মাঠে নামবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। 

বেনিনের বিপক্ষে বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলবে। শেষবারের জন্য মাঠে নামবেন গত ৩১ আগস্ট আন্তর্জাতিক অবসর নেওয়া মেসি।মেসির বিদায়ী ম্যাচটি যে অন্য সব ম্যাচের চেয়ে আলাদা, তার ইঙ্গিত মিলেছে জার্সিতেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নতুন জার্সিটির প্রথম ঝলক দেখিয়েছেন মেসি।

পুরোনো জার্সির জায়গায় নতুনটি তুলে রাখার ভিডিওর সঙ্গে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।’ এরপর জার্সিটির বিস্তারিত নকশা প্রকাশ করেছে অ্যাডিডাস।আর্জেন্টিনার চিরচেনা আকাশি ও সাদা রং থাকছে ঠিকই, তবে বিদায়ী জার্সিতে যোগ হয়েছে সোনালি আবহ। কলার ও হাতায় সোনালি নকশার পাশাপাশি পেছনে সোনালি অক্ষরে লেখা থাকবে মেসির নাম ও তার বিখ্যাত ১০ নম্বর।

জার্সির আরেকটি বিশেষ আকর্ষণ ‘সান অব মে’- আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক। মেসির নাম ও ১০ নম্বরকে ঘিরে সূর্যের রশ্মির নকশা রাখা হয়েছে। সব মিলিয়ে জার্সিটিকে শুধু ম্যাচের পোশাক নয়, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মারক হিসেবেই সাজানো হয়েছে।

মেসিকে শেষবার আর্জেন্টিনার জার্সিতে দেখতে সমর্থকদের আগ্রহের চিত্রও স্পষ্ট হয়েছে টিকিট বিক্রিতে। ২৪ সেপ্টেম্বর বিক্রি শুরুর পর দুই ঘণ্টারও কম সময়ে মনুমেন্তাল স্টেডিয়ামের সব টিকিট শেষ হয়ে যায় বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

২৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

আপডেটের সময় : ০২:১৫:২৫ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬