নিউইয়র্ক ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ ফুটবল বিশ্বকাপ: সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসী চার দলের তারকারা

  • আপডেটের সময় : ০৬:৪৩:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৭৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসের অন্যতম হাইভোল্টেজ ও রোমাঞ্চকর সেমিফাইনাল লাইনআপের সাক্ষী হতে যাচ্ছে উত্তর আমেরিকায় চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ। 

সব হিসাব-নিকাশ আর প্রেডিকশন চুরমার করে দিয়ে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার পরাশক্তি ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা জায়গা করে নিয়েছে শেষ চারে। ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে বড় ব্লকবাস্টার সেমিফাইনাল আর কী হতে পারে!

ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামার আগে সংবাদমাধ্যমে মুখোমুখি হন চার দলের তারকা ফুটবলাররা।

মেসি ও আলভারেস (আর্জেন্টিনা)

লিওনেল মেসি: ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন জাদুকর তার দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন। ম্যাচটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মেসি বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত স্পেশাল একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ ক্যারিয়ারে আমি কখনও ইংল্যান্ডের বিপক্ষে খেলিনি। তারা বিশ্বের অন্যতম পরাশক্তি এবং বিশ্বমানের একটি দল। বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে এমন দলের বিপক্ষে লড়াইটা সত্যিই জমজমাট হবে।’

হুলিয়ান আলভারেস: কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে দূরপাল্লার দুর্দান্ত গোল করে আর্জেন্টিনাকে জেতানো এই ফরোয়ার্ডের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

তিনি বলেন, ‘বিশ্বকাপ যত এগোচ্ছে, আমি নিজের ছন্দ ফিরে পাচ্ছি এবং সেমিফাইনালে আরও ভালো করার আশা রাখছি। দলের জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে একজন স্ট্রাইকার হিসেবে গোল করে দলের জয়ে অবদান রাখতে পারলে সত্যিই দারুণ অনুভূতি হয়।’

ইংল্যান্ড: কেইন ও বেলিংহাম

হ্যারি কেন: থ্রি লায়ন্সদের টানা সফল টুর্নামেন্টগুলোর পর এবার ট্রফি ছুঁয়ে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান অধিনায়ক হ্যারি কেইন। তিনি বলেন, ‘আমাদের জাতীয় দলের জন্য এটি একটি অত্যন্ত সফল সময়। আমরা এবার সেই চূড়ান্ত পদক্ষেপটি নিতে চাই। গত ছয় সপ্তাহ ধরে আমরা সবাই মিলে এই জার্সির মর্যাদার জন্য প্রতিদিন আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়ে যাচ্ছি।’

জুড বেলিংহ্যাম: চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের ত্রাতা হয়ে ওঠা এই তরুণ তুর্কি নিজের ফর্ম নিয়ে বেশ গর্বিত। বেলিংহ্যাম বলেন, ‘যা ঘটছে তা হয়তো আমার কল্পনারও অতীত। আমি একজন আত্মবিশ্বাসী ছেলে, তবে রাতের বেলা ঘুমানোর সময় কেউ এমন স্বপ্নের মতো ম্যাচের কথা কল্পনা করতে পারে না। দলের জয়ে অবদান রাখতে পারাটা দারুণ আনন্দের, তবে যেকোনো পরিস্থিতিতে দলের ছেলেরা যেভাবে লড়াই চালিয়ে যায়, তার জন্য আমি অত্যন্ত গর্বিত।’

ফ্রান্স: এমবাপ্পে ও দেম্বেলে

কিলিয়ান এমবাপ্পে: টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লড়াইয়ের আগে ফরাসি অধিনায়ক এমবাপ্পে কোনো ঢিলেমি দিতে রাজি নন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি জানি না এটিকে কোনো মিশন বলা যায় কি না, তবে আমরা সবাই জানি যে ট্রফি না জেতা পর্যন্ত আমাদের রিল্যাক্স করার কোনো সুযোগ নেই। চ্যাম্পিয়ন হওয়ার আগে আমরা আমাদের মনোযোগ সরাতে পারি না। নিজেদের একটি অপরাজিত দল হিসেবে প্রমাণ করতে হলে আমাদের এখনও অনেক কিছু দেখানোর বাকি আছে।’

উসমান দেম্বেলে: ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনালের সামনে দাঁড়িয়ে পিএসজির এই তারকা বলেন, ‘আমি খুবই আনন্দিত। ফ্রান্স দলের এই ভূমিকায় আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি। টুর্নামেন্ট যত গড়াচ্ছে আমি মানসিকভাবে শক্তিশালী হচ্ছি, তবে আমার কাছে নিজের চেয়ে দল সবসময় আগে।’

স্পেন: লামিনে ইয়ামাল ও রদ্রি

লামিনে ইয়ামাল: ১৮ বছর বয়সী এই স্প্যানিশ বিস্ময়বালক ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে মোটেও ভীত নন। এমবাপ্পেদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এই উইঙ্গার বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই অনেকে এই হাইভোল্টেজ ম্যাচটির অপেক্ষায় ছিল। আমার মতে, এবারের বিশ্বকাপের সেরা দুটি দলই সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। আমরা কাউকে ভয় পাই না। এই বিশ্বকাপে যদি কেউ ফ্রান্সকে হারাতে পারে, তবে সেটি আমরাই।’

রদ্রি: মাঝমাঠের মূল চালিকাশক্তি এবং আসরের সবচেয়ে বেশি সফল পাস দেওয়া রদ্রি ফ্রান্স ম্যাচকে সবচেয়ে বড় পরীক্ষা মানছেন। তিনি বলেন, ‘ফ্রান্স আমাদের জন্য এই টুর্নামেন্টের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। তবে আমরা অত্যন্ত অনুপ্রাণিত এবং ম্যাচটি জিততে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের নিজেদের শক্তির ওপর ভরসা রেখে খেলতে হবে। ফ্রান্স দারুণ দল হতে পারে, তবে আমরাও কোনো অংশে কম নই।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

২০২৬ ফুটবল বিশ্বকাপ: সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসী চার দলের তারকারা

আপডেটের সময় : ০৬:৪৩:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬