নিউইয়র্ক ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘যতটা খারাপ বলা হচ্ছে, ততটা খারাপ দল আর্জেন্টিনা না’

  • আপডেটের সময় : ০৫:১৪:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৩৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় ফাইনাল থেকে এক কদম দূরে তারা। তবুও সমালোচনার শিকার হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমালোচকদের দাবি, প্রতিটি ধাপে তুলনামূলক সহজ দলের বিপক্ষে খেলেই নাকি সেমিফাইনাল পর্যন্ত উঠে এসেছে আলবিসেলেস্তেরা।

কিন্তু নিজেদের ততটাও দুর্বল মনে করছেন না আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে বাদ সম্মেলনে তিনি বলেন, ‘পরিসংখ্যানই বলে দিচ্ছে, আমাদের যতটা খারাপ ভাবা হচ্ছে, ততটাও খারাপ দল আমরা নই। আর এই পর্যায়ে আসতে আমাদের অবশ্যই ভালো কিছু করতে হয়েছে। আমি এই ছেলেদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাদের আবারও বিশ্বের সেরা চার দলের মধ্যে নিয়ে এসেছে।’ 

স্কালোনি আরও বলেন, ‘আমরা এত ভালো কাজ করেছি যে কখনো কখনো তা হয়তো যথেষ্ট মনে হয় না, তবে আমরা এ পর্যন্ত যা অর্জন করেছি তা নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত।’

বারের বিশ্বকাপে এখনও অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। এরপরও আরও ভালো মানের ফুটবলের অপেক্ষায় আছেন কোচ। স্কালোনি বলেন, ‘আমাদের সেই ফুটবলে ফিরতে হবে, যেটা সবসময় আমাদের শক্তি ছিল। যারা এতদিন আমাদের সুন্দর ফুটবল খেলতে সাহায্য করেছে, তাদেরই দেখতে চাই। বাকি বিষয়গুলো নিয়ে আমি নিশ্চিত।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘যতটা খারাপ বলা হচ্ছে, ততটা খারাপ দল আর্জেন্টিনা না’

আপডেটের সময় : ০৫:১৪:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬