নিউইয়র্ক ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৮

  • আপডেটের সময় : ১২:২৬:০৩ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে পুলিশের একটি টহল দলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রোববার একই ঘটনায় আটক সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রোববার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে ১০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের একদল নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন।

ওই সময়ে এলাকাটিতে টহলরত পুলিশের একটি দল মিছিলটি দেখতে পেয়ে থামানোর চেষ্টা করলে অংশগ্রহণকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিকভাবে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এতে মামলার বাদী এসআই মো. ফুলমিয়াসহ পুলিশের দুই সদস্য আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৮

আপডেটের সময় : ১২:২৬:০৩ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬