নিউইয়র্ক ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে বাসে তল্লাশি, নারীর কাছে মিলল ১৪০ রাউন্ড গুলি

  • আপডেটের সময় : ১২:২৭:৪৭ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ব্যবহারের উদ্দেশ্যে এসব গুলি বহন করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

আটক নারীর নাম স্বপ্ন আক্তার (৪২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের যাত্রী স্বপ্ন আক্তারের কাছে ১৪০ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

ওসি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ব্যবহারের জন্য গুলি পরিবহন করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ওই নারী।’

তিনি আরও জানান, আটক নারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এসব গুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় আরও কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নরসিংদীতে বাসে তল্লাশি, নারীর কাছে মিলল ১৪০ রাউন্ড গুলি

আপডেটের সময় : ১২:২৭:৪৭ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬