নিউইয়র্ক ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি

  • আপডেটের সময় : ০১:৩৯:৪৫ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রকাশিত একাধিক জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমার চিত্র উঠে এসেছে। তবে এসব জরিপের ফল প্রত্যাখ্যান করে ট্রাম্প দাবি করেছেন, মার্কিন জনগণের মধ্যে তার প্রকৃত সমর্থন প্রায় ৬০ শতাংশ। একই সঙ্গে তাকে নির্বাচনে হারানো সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনারের সাংবাদিক বাইরন ইয়র্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে রিয়েলক্লিয়ারপলিটিকসের বিভিন্ন জরিপের গড় ফলাফল তুলে ধরেন ইয়র্ক। এতে দেখা যায়, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সন্তুষ্ট ৩৮ দশমিক ৮ শতাংশ মার্কিন নাগরিক। বিপরীতে অসন্তুষ্ট ৬০ দশমিক ৪ শতাংশ।

এ ফলাফল সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সরাসরি বলেন, ‘এটা ভুয়া।’

নিজের প্রকৃত জনসমর্থন কত বলে মনে করেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা বলছে, আমার প্রতি সমর্থন ৩৭ বা ৩৮ শতাংশ? আমি ৩৮ শতাংশে নেই।

ট্রাম্প আরও বলেন, আমার মনে হয় না, কেউ আমাকে হারাতে পারবে। প্রয়োজন হলে, যদিও এখন তার প্রয়োজন নেই, আমার সমর্থন ৬০ শতাংশে পৌঁছাত।

তবে সাম্প্রতিক বেশ কয়েকটি জনমত জরিপে ট্রাম্পের দাবির বিপরীত চিত্র পাওয়া গেছে। গত ১৬ থেকে ১৯ অক্টোবর পরিচালিত রয়টার্স-ইপসোসের জরিপে তার প্রতি সমর্থন জানিয়েছেন ৩৪ শতাংশ মার্কিন নাগরিক। অসন্তোষ প্রকাশ করেছেন ৬৫ শতাংশ।

অন্যদিকে, ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পিউ রিসার্চ সেন্টারের জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন পাওয়া গেছে ৩০ শতাংশ। তার দায়িত্ব পালনে অসন্তুষ্ট ৬৮ শতাংশ উত্তরদাতা।

এ সপ্তাহে প্রকাশিত নিউইয়র্ক টাইমস-সিয়েনা কলেজের জরিপেও ট্রাম্পের প্রতি সমর্থনের হার ছিল ৩৪ শতাংশ। নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্টের জনসমর্থন এতটা কম থাকার নজির সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৪৬ সালে। সে সময় প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের প্রতি সমর্থন ছিল ৩৩ শতাংশ।

এদিকে, জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়েজউড রিসার্চের মনগড়া ফলাফল তৈরির বিষয়টি সামনে আসায় জনমত জরিপের নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের জনসমর্থনের গড় হিসাব তৈরিতে বিতর্কিত ওই জরিপের তথ্য ব্যবহার করা হয়নি।

নিজের জনপ্রিয়তার পক্ষে সিএনএনের প্রধান তথ্য বিশ্লেষক হ্যারি এনটেনের একটি বিশ্লেষণ তুলে ধরেন ট্রাম্প। ওই বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা মাগা সমর্থক রিপাবলিকানদের ৯৯ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বরেও এই গোষ্ঠীর মধ্যে তার প্রতি সমর্থন ছিল ৯৮ শতাংশ।

ট্রাম্প বলেন, আমার মনে হয়, এখন আমার সমর্থন ৬০ শতাংশের ঘরে থাকবে। রিপাবলিকান পার্টিতে আমার সমর্থন অনেক বেশি।

তবে এনটেনের বিশ্লেষণে মূল্যস্ফীতি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে জনঅসন্তোষ বাড়ার তথ্যও উঠে এসেছে। ২০২৪ সালে এ বিষয়ে সন্তুষ্টি ও অসন্তুষ্টির ব্যবধান ট্রাম্পের পক্ষে ৮ শতাংশ পয়েন্ট থাকলেও বর্তমানে তা ঋণাত্মক ৪৫ পয়েন্টে নেমেছে।

এ ছাড়া রয়টার্স-ইপসোসের সাম্প্রতিক আরেক জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন ৩১ শতাংশে নেমে এসেছে, যা তার দুই মেয়াদে সর্বনিম্ন। এ পরিস্থিতিকে ট্রাম্পের জন্য ‘পাঁচ মাত্রার ভয়াবহ বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন এনটেন।

তা সত্ত্বেও রিপাবলিকান সমর্থকদের মধ্যে নিজের জনপ্রিয়তার চিত্র তুলে ধরায় সিএনএনের প্রশংসা করেছেন ট্রাম্প।

তিনি বলেন, আমাকে নিয়ে তারা বেশ কিছু ভালো জরিপ করেছে। সিএনএন যদি এ ধরনের জরিপ চালিয়ে যায়, তাহলে তাদের আরও বেশি পছন্দ করব।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি

আপডেটের সময় : ০১:৩৯:৪৫ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬