নিউইয়র্ক ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেউ খেলতে চায় না’

  • আপডেটের সময় : ০৪:৫৯:০৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়েছে ইংল্যান্ডের। এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে তাদের। তবে এই ম্যাচকে মোটেও গুরুত্বের সঙ্গে দেখছেন না ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। তার মতে, ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার পর এমন ম্যাচ খেলতে নামা খেলোয়াড়দের জন্য একপ্রকার ‘অনাকাঙ্ক্ষিত দায়িত্ব’।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মায়ামিতে ফ্রান্সের মোকাবিলা করবে ইংল্যান্ড। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘আমাদের কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না, ফ্রান্সের খেলোয়াড়রাও চায় না। সবাই ফাইনাল খেলতে চেয়েছিল। সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা সবকিছু দিয়েছি। কিন্তু বাস্তবতা হলো, এখন আমাদের এই ম্যাচ খেলতে হবে। ফ্রান্সের তুলনায় আমরা একদিন কম বিশ্রাম পেয়েছি, তবুও পেশাদারিত্বের সঙ্গে ম্যাচটি খেলবো।’

সেমিফাইনালে দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ২-১ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশরা, কিন্তু এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোল তাদের স্বপ্ন ভেঙে দেয়।

এমন হারে হতাশ হলেও দলের পারফরম্যান্সে গর্বিত টুখেল। তিনি বলেন, ‘আরেকটি বিশ্বকাপ খেলতে আমাদের চার বছর অপেক্ষা করতে হবে। তাই সেমিফাইনালে ওঠা অবশ্যই বড় সাফল্য। বিশ্বের অনেক বড় ফুটবল শক্তি এর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এটা নিঃসন্দেহে অর্জন। কিন্তু এই মুহূর্তে কেউ সেটা শুনতে চায় না, আমিও না। কারণ আমরা নিজেদের কাছ থেকে আরও বেশি আশা করেছিলাম।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেউ খেলতে চায় না’

আপডেটের সময় : ০৪:৫৯:০৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬