নিউইয়র্ক ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একসময় মাদক মামলায় আটক ব্যক্তিই হলেন আর্জেন্টিনা-স্পেন ম্যাচের রেফারি

  • আপডেটের সময় : ০৫:০০:৪২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। তবে আন্তর্জাতিক ফুটবলের এই পরিচিত মুখ একসময় মাদক ও পতিতাবৃত্তি–সংশ্লিষ্ট একটি আলোচিত পুলিশ অভিযানে আটক হয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন।

বাংলাদেশ সময় ২০ জুলাই দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ।

৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০২৩ উয়েফা নেশনস লিগে স্পেন-ইতালি সেমিফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনা করেছেন। এবারের বিশ্বকাপে এটি হবে তার ষষ্ঠ ম্যাচ।

আর্জেন্টিনার সঙ্গে ভিনচিচের একটি স্মৃতিও রয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের অপ্রত্যাশিত হারের ম্যাচেও তিনিই ছিলেন প্রধান রেফারি।

চলতি বিশ্বকাপে তিনি ব্রাজিল-মরক্কো, জর্ডান-আলজেরিয়া এবং মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিনি ১৫টি হলুদ ও একটি লাল কার্ড দেখিয়েছেন।

তবে ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনার বিজেলিনা শহরে একটি পুলিশ অভিযানের কারণে তার নাম আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। ওই অভিযানে মাদক, পতিতাবৃত্তি ও অস্ত্র চক্রের সন্দেহে একটি কেবিনে অভিযান চালিয়ে ভিনচিচকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে নয়জন নারী, ২৬ জন পুরুষ, ১৪ প্যাকেট কোকেন, ১০টি আগ্নেয়াস্ত্র, তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট এবং ১০ হাজার ইউরোর বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়।

তবে ভিনচিচ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, তিনি কেবল পরিচিত একজনের আমন্ত্রণে দুপুরের খাবার খেতে সেখানে গিয়েছিলেন এবং ঘটনাটির সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না।

তিনি বলেন, ‘আমি শুধু দুপুরের খাবারের আমন্ত্রণ গ্রহণ করেছিলাম। পরে বুঝেছি, সেটিই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এসব ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

পরবর্তীতে স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও তার পাশে দাঁড়ায়। ফেডারেশনের দাবি ছিল, ভিনচিচ ‘ভুল সময়ে ভুল জায়গায়’ উপস্থিত ছিলেন এবং তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। এরপর তিনি নিয়মিতভাবেই আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করে আসছেন।

বিশ্বকাপ ফাইনালে ভিনচিচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তারই স্বদেশী টমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি থাকবেন জর্ডানের আদহাম মাখাদমেহ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

একসময় মাদক মামলায় আটক ব্যক্তিই হলেন আর্জেন্টিনা-স্পেন ম্যাচের রেফারি

আপডেটের সময় : ০৫:০০:৪২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬