নিউইয়র্ক ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেপ্তার

  • আপডেটের সময় : ০৫:০৭:০৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে গল গ্যালান্টসের বিপক্ষে মাঠে নামছে জাফনা কিংস। তবে মাঠের লড়াইয়ে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে জাফনা। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দলটির একজন মালিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্ত ইউনিট।

শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, এলপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে জাফনা কিংস ফ্র্যাঞ্চাইজির ওই মালিককে হেফাজতে নেওয়া হয়েছে। খেলাধুলাসংক্রান্ত দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়।

এলপিএলে এবারের আসরে জাফনা কিংসের হয়ে খেলবেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। বিদেশি আইকন হিসেবে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন তারা। ইতোমধ্যে বিসিবি থেকেও এনওসি পেয়েছেন এই দুই ক্রিকেটার। তবে দলের সঙ্গে এখনো যোগ দেননি তারা।

শ্রীলঙ্কা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জাফনার গ্রেপ্তার হওয়া ব্যক্তি ম্যাচ ফিক্সিংসহ খেলাধুলায় দুর্নীতির অভিযোগের তদন্তের আওতায় রয়েছেন। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেনি তদন্ত ইউনিট। তবে অভিযোগ প্রমাণিত হলে বিস্তারিত তথ্য প্রকাশ করবে সংস্থাটি।

শ্রীলঙ্কায় খেলাধুলায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। ‘প্রিভেনশন অব অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস অ্যাক্ট’-এর আওতায় ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং এবং যেকোনো ধরনের কারচুপি অপরাধ হিসেবে বিবেচিত হয়। অভিযোগ প্রমাণিত হলে রয়েছে জরিমানা ও কারাদণ্ডের বিধান।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেপ্তার

আপডেটের সময় : ০৫:০৭:০৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬