নিউইয়র্ক ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি

  • আপডেটের সময় : ০১:২৭:৫৭ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

এনজিও এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সমবায় কাঠামোর আমূল পরিবর্তন করে একে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যমান আইনি জটিলতার কারণে সমবায় আন্দোলন কাঙ্ক্ষিত গতি পাচ্ছে না উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রচলিত আইন পর্যালোচনার আহ্বান জানান তিনি।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

শৈশবের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ছোটবেলায় নিজ শহরে সমবায়ের সমৃদ্ধ ও প্রাণবন্ত কার্যক্রম দেখেছেন তিনি। তবে সময়ের পরিক্রমায় সেই জৌলুশ হারিয়ে গেছে। তিনি উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ‘স্বনির্ভর বাংলাদেশ’ উদ্যোগের সঙ্গে সমবায় আন্দোলনকে একীভূত করতে চেয়েছিলেন।

দুর্নীতির কারণে সমবায়ের ঐতিহ্য নষ্ট হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, হাতে গোনা কয়েকটি গ্রামে এটি সফল হলেও সামগ্রিকভাবে বিস্তার লাভ করতে পারেনি। এ সময় তিনি মিল্কভিটার মতো সফল সমবায় প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পণ্য বাজারজাতে আরও আধুনিক ও অভিনব কৌশল গ্রহণের পরামর্শ দেন।

বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান যে দীর্ঘ পথ র‍্যালিতে অতিক্রম করেছেন এবং যেসব বক্তব্য জাতির সামনে তুলে ধরেছেন, সেগুলোকে ধারণ করে এগোতে পারলে সব প্রতিবন্ধকতা এড়িয়ে আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারব।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি আরও বলেন, বৈশ্বিক যুদ্ধ, জ্বালানি সংকট এবং বিগত দিনগুলোতে অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এসব সংকট কাটিয়ে উঠতে এবং দেশকে পিছিয়ে দেওয়ার সব ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করতে দল-মত নির্বিশেষে সবাইকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি

আপডেটের সময় : ০১:২৭:৫৭ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬